গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুরে পোশাকশ্রমিক বহনকারী বাসে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। এ দুর্ঘটনা রবিবার (২৪ জুলাই) সকাল ৭টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের মাইজপাড়া ক্রসিংয়ে ঘটে। শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ দুর্ঘটনার বিয়টি নিশ্চত করেছেন।
জানাযায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি মাইজপাড়ায় এলাকায় ক্রসিং পার হওয়ার সময় একটি গার্মেন্স শ্রমিকবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments