বাংলাদেশ ফুটবল লিগ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের দুই গোলে জয় পায় কিংস। পেনাল্টি থেকে দোরিয়েলতন গোমেজ দলকে এগিয়ে দেওয়ার পর ব্যবধান বাড়ান সোহেল রানা সিনিয়র।
এই জয়ে ১৭ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠবারের মতো লিগ শিরোপা জিতল বসুন্ধরা কিংস। ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। একই পয়েন্ট নিয়ে ফর্টিসও রানার্সআপ হওয়ার লড়াইয়ে আছে। পেশাদার লিগ শুরুর পর সর্বোচ্চ ৬ বার শিরোপা জেতা আবাহনীর পাশে এখন কিংসও।
২০১৮-১৯ মৌসুম থেকে টানা পাঁচবার শিরোপা জেতার পর গত মৌসুমে মোহামেডানের কাছে শিরোপা হারিয়েছিল কিংস। এক মৌসুম পর আবার ট্রফি ফিরল লাল-সাদা জার্সিধারীদের ঘরে। অন্যদিকে ২০১৭-১৮ মৌসুমের পর আর শিরোপা জেতা হয়নি আবাহনীর।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে। ৪৩ মিনিটে সোহেল রানা সিনিয়রের গোল অফসাইডে বাতিল হয়। ৭২ মিনিটে ফাহিমকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় কিংস। স্পট কিকে গোল করে দলকে এগিয়ে দেন দোরিয়েলতন। এটি লিগে তার ১৮তম গোল। ৭৭ মিনিটে ছোট সোহেলের পাস থেকে বা পায়ের জোরালো শটে ব্যবধান ২-০ করেন সিনিয়র সোহেল। শেষ দিকে আবাহনী চেষ্টা করলেও গোল পায়নি।
দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জ ১-০ গোলে মোহামেডানকে এবং পুলিশ এফসি ১-০ গোলে আরামবাগকে হারিয়েছে। ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments