স্টাফ রিপোটার: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে হঠাতে হলে সকল দলকে এক হয়ে আন্দোলন করতে হবে। অন্যথায় আমি আমার মত অন্যদল তাদের মত করে আন্দোলন করলে এই সরকারের কিছুই করতে পারবো না। তবে সরকারের অবস্থা খুব ভয়াবহ। ভাল করে একটা ধাক্কা দিতে পারলে সরকারের তখতেতাউস জ্বালিয়ে দেওয়া যাবে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপা আয়োজিত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বহুমাত্রিক প্রভাব ও বাংলাদেশের গন্তব্য কোন পথে শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, আজ দেশের লোডশেডিং সংকট, পেট্রোল, অকটেনের মূল্য বৃদ্ধি, জিনিসপত্রের দাম লাগামহীন। দেশে এখন মধ্যেবিত্ত নাই। মধ্যবিত্তের একটা অসুখ হলে টাকার জন্য তারা চিকিৎসা নিতে পারবে না। সবই গরীব হয়ে গেছে। বিভিন্ন পত্রিকার তথ্য সূত্রে তিনি বলেন, দেশের অর্থনীতির খারাপ অবস্থার কারণে ঢাকা ছেড়ে অনেক পরিবার গ্রামে চলে যাচ্ছে। এমন ঘটনা লকডাউনেও হয়েছে এখনো হচ্ছে। তাহলে দেশের উন্নয়নের কথা বলে আওয়ামী লীগ মিথ্যা বলে কেন। মূলত এরা গুন্ডা, বাটপার ও প্রতারক। এদের ক্ষমতায় রাখা যাবে না।
তিনি আরো বলেন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বললো বাংলাদেশ সরকার থেকে আমাদের কাছে কোন অর্থ পাচারের তথ্য চাওয়া হয়নি। অথচ পররাষ্ট্রমন্ত্রী বললো সুইজারল্যান্ড রাষ্ট্রদূত মিথ্যা বলছে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, এই সরকারের কাছে কিছু আশা করা যায় না। তারা দেশের অর্থনীতি পঙ্গু করে দিয়েছে। তাদের ছোট নেতারাও হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। বড় নেতারা কত হাজার কোটি টাকা পাচার করেছে এবার হিসেব করে দেখুন এবং বাংলাদেশে বর্তমান যে রিজার্ভ আছে তার চেয়েও বেশি ডলার তাদের কাছে আছে।
সভাপতির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, বাংলাদেশ এখন লোডশেডিং এবং দুর্নীতির রোল মডেল। সুতরাং এই জালিম সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে। আমরা গণতান্ত্রিক আন্দোলন ঐক্যবদ্ধ আছি।
জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা'র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের, কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব নুরুল কবির পিন্টু, বিএনপির নির্বাহীকমিটির সদস্য এলবার্ট পি কস্ট্রা, জাগপা'র প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, জাগপা'র সহসভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, যুব জাগপা'র সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী প্রমূখ।
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments