নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ জোরদার করতে চালু করা হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ব্যবস্থা। সোমবার (১৩ এপ্রিল) থেকে এই কার্ডের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্টদের কার্ড সংগ্রহ সম্পন্ন করতে বলা হয়েছে।
সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এই ব্যবস্থার আওতায় নিবন্ধিত কার্ডধারী ছাড়া অন্য কেউ জ্বালানি সংগ্রহ করতে পারবেন না। একবারে সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি নেওয়ার সুযোগ রাখা হয়েছে। পরবর্তীবার তেল নিতে হলে সংশ্লিষ্ট যানবাহনের মাইলেজের তথ্য দেখাতে হবে।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, প্রতিটি লেনদেন রিয়েল-টাইমে সংরক্ষণ করা হবে এবং কেন্দ্রীয় সার্ভারের মাধ্যমে তা পর্যবেক্ষণ করা হবে। এতে জ্বালানি বিতরণে অনিয়ম, অপচয় কমে আসবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, ১৮ এপ্রিলের পর থেকে ডিজিটাল ফুয়েল কার্ড ছাড়া কোনো যানবাহনকে পেট্রোল বা অকটেন সরবরাহ করা হবে না বলে জানানো হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন ও কার্ড সংগ্রহ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ডিজিটাল ফুয়েল কার্ড পেতে আবেদনকারীদের যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন নম্বর, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্রের কপি, ছবি এবং রক্তের গ্রুপের তথ্য জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে fuelcardnetrokona.com ওয়েবসাইট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনবে এবং সেবাকে আরও স্বচ্ছ, নিরাপদ ও আধুনিক করবে।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments