মোংলা থেকে মোঃ নূর আলমঃ শ্রমিক, কর্মচারি এবং বন্দর ব্যবহারকারী সবাই মিলে আমরা একটা পরিবার। বন্দরের উন্নয়নে সবাইকে এক পরিবারের সদস্য হয়ে আমাদের কাজ করতে হবে। সকলের নিরলস প্রচেষ্টায় মোংলা বন্দর ঘুরে দাড়িয়ে এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শ্রমিক-কর্মচারিরা বন্দরের চালিকা শক্তি। করোনা মোকাবেলায় ৩য় দফায় শ্রমিক-কর্মচারিদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। ১৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দর শ্রমিক কর্মচারি সংঘের মাঠে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং এজেন্টস্ এ্যাসোসিয়েশন খুলনা এবং মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশন আয়োজিত করোনাকালীন জাহাজি শ্রমিক-কর্মচারিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ আব্দুল বাতেন। এসময় শ্রমিক কর্মচারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোংলা বন্দর শ্রমিক কর্মচারি সংঘ (রেজি: নং-২১৪৩) এর সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষ’র পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম, পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার, বন্দরের নির্বাহি ম্যাজিস্ট্রেট শোভন মন্ডল, ষ্টিভেডর এ্যাসোসিয়েশনের সয়দ মোস্তাক মিঠু, এইচ এম দুলাল, জেসান ভুট্টো, মিজানুর রহমান টিংকু, শেখ আব্দুস সালাম, মশিউর রহমান, মাহবুবুর রহমান টুটুল, আব্দুর রহমান প্রমূখ। উল্ল্যেখ্য মোংলা বন্দরে জাহাজে কর্মরত প্রায় ৩ হাজার অস্থায়ী শ্রমিক কর্মচারিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল ১০ কেজি, মশুরের ডাল ২ কেজি, চিনি ১ কেজি. আলু ৩ কেজি, তেল ১ লিটার, লবন ১ কেজি, সেমাই ৫০০ গ্রাম এবং দুধ ১০০ গ্রাম। খাদ্য সামগ্রী বিতরণ কাজে সহযোগিতায় ছিলেন মোংলা বন্দর শ্রমিক কর্মচারি সংঘ (রেজি: নং-২১৪৩)।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশকে নিজেদের স্বার্থে আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ব্যবহার করতে না পারে। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৬ এর ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:“পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আমি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্ ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংগড়ব এলাকায় অবস্থান করছে। ১১ মে ২০২৬ তারিখের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংগড়ব এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ...
ডেস্ক রিপোর্ট: তুরস্কের কোনিয়া (Konya) শহরে অনুষ্ঠিতব্য 'কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬' (Konya OIC Youth Capital 2026)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকে অংশ নিতে আজ সকা ...
সব মন্তব্য
No Comments