সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় নবীন-প্রবীণ কবি, সাহিত্যিক ও লেখকদের নিয়ে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) বেলা ১২টায় সিংড়া প্রেস ক্লাব কমপ্লেক্স ভবনে প্রেস ক্লাবের উদ্যোগে এ সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সিংড়া প্রেস ক্লাবের সভাপতি, চয়েন বার্তার সম্পাদক, মোহনা টিভি ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি মোল্লা মো. এমরান আলী রানা।
এসময় স্ব-রচিত কবিতা পাঠ করেন প্রবীণ কবি আজাহার আলী, কবি আবুল হোসেন, কবি সরদার মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন, কবি মাহবুব এ মান্নান, কবি মাহবুব এ খোদা, প্রভাষক আইয়ুব আলী, কবি আব্দুল মতিন, লেখক কবির হোসেন, সুমন প্রামাণিক, কবি রাজ কালাম, নবীন কবি সামাউন আলী সুমন শাকিল আহমেদ জয়, আওয়াল হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক রেজাউল করিম রেজা, আশরাফুল ইসলাম সুমন, আবু জাফর সিদ্দিকী, সাদ্দাম হোসেন শোভন, শহিদুল ইসলাম সুইট, কাবিল উদ্দিন কাফি প্রমুখ।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments