আবুল কালাম:
বরিশালের উজিরপুর উপজেলার লোককথার রয়েছে আলাদা ধরন ও বৈশিষ্ট্য। যা অন্য উপজেলা তো বটেই বরিশাল বিভাগের অন্য জেলা ও উপজেলার লোককথার সাথে পার্থক্য সূচিত করে। উজিরপুর উপজেলার পরতে পরতে লোককথা যেন মিশে আছে। দেখুন সেরকম একটা লোককথা- যা বাংলাদেশের অন্য এলাকার লোককথার থেকে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য বহন করে। রসিকতাপূর্ণ একটি লোককথা- যা সংগ্রহ করা হয়েছে আটিপাড়া গ্রাম থেকে।
‘‘আইশ্যা মোন্তর
কাইশ্যা মোন্তর
বিলোই মোন্তর ফুঁ’’
শব্দ পরিচিতি :
আইশ্যা/কাইশ্যা= এগুলো একটা গদ/ঢঙ। এর প্রকৃত অর্থ জানা যায়নি। মোন্তর=মন্ত্র, বিলোই=বিড়াল
প্রেক্ষাপট :
এটা কোনো ছোট ছেলে-মেয়ে ব্যথা পেলে বা আঘাত পেলে সাধারণত আ! উ! এরকম শব্দ করে। বেশি ব্যথা পেলে কান্না-কাটিও করে থাকে।
তখন গ্রামের বয়োজ্যেষ্ঠরা বা বাবা-মা তার ব্যথা দূর করার জন্য এমনিই বলে-‘আয় তো- ফুঁ দিয়ে দেই, ব্যথা ঘুচে যাবে’। তখন ওই আইশ্যা মোন্তর, কাইশ্যা মোন্তর কথাগুলো বলে শিশুর ব্যথার জায়গায় ফুঁ দিয়ে থাকে।
সংগ্রহকারী : আবুল কালাম
শিক্ষক: আটিপাড়া ম্ঈুনুল উলুম ফাজিল মাদ্রাসা, বামরাইল, উজিরপুর
সংগ্রহস্থান :আটিপাড়া
সংগ্রহের সময়: অক্টোবর ২০২৪
মোবাইল-০১৭২১-১৮৮৯৯২
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments