স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি'র সাথে তাঁর কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য Gordan Stojovic সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার বলেন, সংসদ বা আইনসভা জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধির নিয়ে গঠিত হওয়ায় আইনসভা গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখায়, ক্ষমতার ভারসাম্য রক্ষায় এবং সরকার ও জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য Gordan Stojovic বলেন, মন্টেনিগ্রো পার্লামেন্ট বাংলাদেশ পার্লামেন্টের ন্যায় এককক্ষ বিশিষ্ট এবং মন্টিনিগ্রো পার্লামেন্টের সদস্য সংখ্যা ৮১ জন।
ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎকালে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য Gordan Stojovic বাংলাদেশ এবং মন্টিনিগ্রো পার্লামেন্টের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় অভিজ্ঞতা ও বেস্ট প্র্যাকটিস বিনিময়ের জন্য উভয় দেশের পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টারী ফ্রেন্ডশিপ গ্রুপ (সংসদীয় মৈত্রী গ্রুপ) গঠনের অভিপ্রায় ব্যক্ত করেন। এ সময় ডেপুটি স্পীকার মন্টেনিগ্রো পার্লামেন্টের সাথে বাংলাদেশ পার্লামেন্টের মৈত্রী গ্রুপ গঠনের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
ডেপুটি স্পিকার সাক্ষাৎকালে বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। তিনি আরো বলেন একটি উন্নত জাতি গঠনে বিরোধীদলকে গঠনমূলক ভূমিকা রাখতে হয়, কেবল বিরোধিতার জন্য পার্লামেন্টে বিরোধীদল থাকা উচিত নয়।
মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য বলেন, মন্টেনিগ্রো পার্লামেন্টের সংসদীয় কমিটি নির্বাহী বিভাগের সার্বিক কর্মকান্ড পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নিবিড়ভাবে কাজ করে।
ডেপুটি স্পিকার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র চর্চায় এক নতুন যাত্রা শুরু হয়েছে যা এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন তথা অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
সব মন্তব্য
No Comments