স্টাফ রিপোর্টার: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রমজানকে সামনে রেখে সরকার পেঁয়াজ,চিনি ও খেজুর-সহ নিত্যপণ্যের সরবারহ বাড়াতে পদক্ষেপ নিয়েছে।সে কারণে বিভিন্ন দেশের সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব বাড়াতে চায় সরকার।
আজ ঢাকায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের সৌজন্য সাক্ষাৎকালে উপদেষ্টা এসব কথা বলেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক বাণিজ্য, করাচি-চট্রগ্রাম সরাসরি বাণিজ্যিক জাহাজ পরিচালনা, দু’দেশের ব্যবসায়ীদের যোগাযোগ বৃদ্ধি ও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।
উপদেষ্টা বলেন, সরকার দেশের বিপুল সংখ্যক মানুষকে ভরতুকি মূল্যে পণ্য বিতরণ করে থাকে। এর মধ্যে চাল,পেঁয়াজ,চিনি,ভোজ্য তেল ও ডাল অন্যতম। সরকারের ভরতুকি মূল্যে পণ্য বিতরণ মানুষের জীবনকে একটু সহজ করতে ভূমিকা রাখে। তিনি আরো বলেন, সার্ক পুনর্জীবিত হলে সদস্য দেশগুলো উপকৃত হবে। দেশগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো জোরালো হবে।
পাকিস্তানের হাইকমিশনার বলেন, ইন্দো-মুসলিম সভ্যতার অংশ হিসেবে উপমহাদেশে বাংলাদেশ-পাকিস্তানের সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ক রয়েছে। এসম্পর্কের ভিত মজবুত করতে দ্বিপাক্ষিক বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে উল্লেখ করে তিনি বলেন,এতে সময় ও খরচ কম হওয়ায় দু’দেশই উপকৃত হয়েছে। এসময় তিনি বাংলাদেশে চিনি, পেঁয়াজ ও খেজুর রপ্তানিতে পাকিস্তান সরকারের আগ্রহের কথা উল্লেখ করেন। হাইকমিশনার আরো বলেন, পাকিস্তানে গম উৎপাদিত হলেও রপ্তানি করা হয়না।তবে উদ্বৃত্ত উৎপাদন হলে গম রপ্তানিতে বাংলাদেশকে প্রাধান্য দেওয়া হবে।
সাক্ষাৎকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন ও এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments