চট্টগ্রাম অফিস: খাগড়াছড়ি সদরে সেটলার বাঙালি কর্তৃক জ্যোতিষ জ্ঞান চাকমার ফলজ বাগান বেদখলের ষড়যন্ত্র ও বাগান বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক বিচারের দাবিতে খাগড়াছড়ি শহরে মানববন্ধন করেছে খাগড়াছড়ি সদর এলাকার পাহাড়িরা।
আজ বুধবার ১৬ই নভেম্বর সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সদর উপজেলা কার্যালয়ের গেইটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে খাগড়াছড়ি এলাকাবাসীর পক্ষে থেকে ভুক্তভোগী জ্যোতিষ জ্ঞান চাকমা, জলি মং মারমা ও প্রণব চাকমা বক্তব্য প্রদান করেন।
ভুক্তভোগী জ্যোতিষ জ্ঞান চাকমা বলেন, গত ১৩ নভেম্বর বহিরাগত সেটলার বাঙালি জসীম উদ্দিন, শহীন গংরা খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের বিজিবি সেক্টর হেডকোয়ার্টারের পাশে আমার সৃজিত মিশ্র ফলজ বাগানের বিভিন্ন ফলজ গাছ কেটে ধ্বংস করেছে এবং বাগানের একটি খামার ঘরে অগ্নিসংযোগ ও আরেকটি ঘর ভাংচুর করেছে। এছাড়াও আমার বাগানের পাশে চুঙ্কু চাকমার বাগানেও চারা কেটে ধ্বংস করে দিয়েছে। এই ঘটনার পর আমি ঘটনার জড়িতদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় হাজির হয়ে মামলা করতে চাইলে উপর মহলের চাপ রয়েছে অজুহাতে থানা পুলিশ মামলা গ্রহণ করেনি।
তিনি আরো বলেন, দুর্বত্ত ভূমিদস্যুরা একদিকে আমার বাগান কেটে ধ্বংস করে আমাকে আর্থিকভাবে ক্ষতি করেছে, অন্যদিকে আমার চলাফেরার নজরদারি রেখেছে। আইনি আশ্রয় নিতে চাইলেও প্রশাসনের কাছ থেকে সেভাবে আশাব্যঞ্জক সহযোগীতা পাইনি। আমি এখন অসহায় ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
বাগানের জায়গাটি বেদখল করতে এমন ষড়যন্ত্র চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গত ৩-৪ মাস আগে কুমিল্লাটিলার বাসিন্দা জসীম উদ্দিন আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। আমি তা দিতে অস্বীকৃতি জানানো পর গত ২৭ অক্টোবর ২০২২ আমার দখলীয় জায়গাটি তার দাবি করে আমার বাগানে জঙ্গল কাটা শুরু করে। আমি তাদেরকে বাধা দিলে আমাকে সেদিন অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই ঘটনার পর গত ১১ নভেম্বর ২০২২ সকাল আনুমানিক ৮ টার সময় ভূমিদস্যু মো. শাহিন, মো. রনজু, আব্দুর রাজ্জাক, আল আমিনসহ অজ্ঞাতনামা ০৭/০৮ জন আমার বাগানে প্রবেশ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা আমাকে জমির দখল ছেড়ে দেওয়াসহ আমার ঘর (খামার ঘর) পুড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে চলে যায়।
সমাবেশ থেকে বক্তারা, ফলজ বাগান কেটে দেওয়া ও বাগান বাড়িতে অগ্নিসংযোগ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা অবিলম্বে খাগড়াছড়িতে ফলজ বাগান কেটে দেওয়ার ঘটনার সাথে জড়িত শাহিন, জসীম উদ্দিন গংদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি, বাগান বেদখলের ষড়যন্ত্র বন্ধ করা ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments