ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩ লক্ষ ২২ হাজার ৪৪৩ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছ ২ লাখ ৯৮ হাজার ৫৮৮ জন । এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ২৩ হাজার ৮৫৫ জন। এ পর্যন্ত মোট প্রথম ডোজ নিয়েছে ৯৬ লাখ ৯৭ হাজার ৪১৭ জন। দ্বিতীয় ডোজ নিয়েছে ৪৩ লাখ ৯১ হাজার ৭৮৪ জন।
আজ সিনোফার্মার প্রথম ডোজ কোভিড-১৯ টিকা নিয়েছেন ২ লাখ ১৬ হাজার ৫৩৪ জন। যার মধ্যে পুরুষ ১ লাখ ১৯ হাজার ৭৫৭ জন, মহিলা ৯৬ হাজার ৭৭৭ জন। এ পর্যন্ত সিনোফার্মের প্রথম ডোজ কোভিড-১৯ টিকা নিয়েছেন ২৯ লাখ ৮৪৬ জন। এদিকে, আজ সিনোফার্মের দ্বিতীয় ডোজ নিয়েছেন ১০ হাজার ৯৩১ জন। যার মধ্যে পুরুষ ৫ হাজার ৭৪৫ জন ও মহিলা ৫ হাজার ১৮৬ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৮ হাজার ৮০৫ জন।
মডার্না টিকা আজ প্রথম ডোজ নিয়েছে ৮২ হাজার ৫৪ জন। যার মধ্যে পুরুষ ৫০ হাজার ২৯০ জন, মহিলা ৩১ হাজার ৭৬৪ জন। অদ্যাবধি মডার্না টিকা প্রথম ডোজ নিয়েছেন ৯ লাখ ২৬ হাজার ২৬৩ জন। মডার্না টিকা দ্বিতীয় ডোজ শুরু হয়নি।
এদিকে, অদ্যাবধি ফাইজার টিকা প্রথম ডোজ নিয়েছেন ৫০ হাজার ২৫৫ জন। আজ ফাইজার টিকা দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১০২৬ জন। যার মধ্যে পুরুষ ৬৭৬ জন, মহিলা ৩৫০ জন। অধ্যাবধি দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন ৪ হাজার ১৯৪ জন।
এছাড়া, অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড টিকা অদ্যাবধি প্রথম ডোজ দেয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৫৩ জনকে। আজ দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড টিকা গ্রহণ করেছেন ১১ হাজার ৮৯৮ জন। যার মধ্যে পুরুষ ৭ হাজার ২৯১ জন এবং মহিলা ৪ হাজার ৬০৭ জন। অদ্যাবধি অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড টিকা দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৪৩ লাখ ১৮ হাজার ৭৮৫ জনকে।
আজ বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভ্যাক্সিনের জন্য মোট নিবন্ধন করেছেন ১ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ৩৫ জন।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
সব মন্তব্য
No Comments