ভোলা প্রতিনিধি॥ উপকূলীয় এলাকায় অসহায় মানুষের জন্য সরকার প্রাকৃতিক দূর্যোগ সহনীয় ঘর নির্মাণ করে দেওয়া হবে। ঘূর্ণীঝড় সিত্রাং মোকাবেলায় সরকারের আগাম প্রস্তুতি থাকায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে। উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির তালিকা করা হয়েছে। ভবিষ্যতে জানমালের নিরাপত্তাসহ উপক‚ল এলাকায় প্রাকৃতিক দূর্যোগ সহনীয় ঘরসহ আলাদা উন্নয়ন প্রকল্প গ্রহন করা হবে। দূর্যোগ ব্যাস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান এমপি বলেছেন,।
আজ শুক্রবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি মুকরি ঘূর্ণীঝড় ‘সিত্রাংয়ে’ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, দূর্যোগ ব্যাস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪, চরফ্যাশন-মনপুরা আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
এসময় উপস্থিত ছিলেন, ত্রাণ সচীব মো. কামরুল হাসান, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নার আবদীন আখন, উপজেলা নিবার্হী অফিসার আল নোমান প্রমূখ।
এর আগে বেলা ১২ টার দিকে মনপুরা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন দ‚র্যোগ ব্যাস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান এমপি।
পিরোজপুর অফিস: আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা অপমান, হয়রানি ও সম্মানহানির প্রতিবাদে পিরোজপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যালায়েন্স (ফারিয়া) পিরোজপুর জেলা শা ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ও পাইকুরহাটি ইউনিয়নের বিভিন্ন হাওরের জলাবদ্ধতায় তৈরি হওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে ইউনিয়ন পরিষদ হলরুমে মতবিনিময় করেন এবং ক্ষত ...
যশোর অফিস: আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহণ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কামাল হোসেন (৪০) নামে দরবার শরীফের এক খাদেমের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় খাদেমসহ ২জন আহত হয়েছেন। এ ঘটনায় আহত খাদেম নিজেই বাদী হয়ে দৌলতপুর থানায় একট ...
সব মন্তব্য
No Comments