মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে বেশি দামে ডিম-মুরগি বিক্রি করায় ৪ দোকানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভাউচার না দেওয়া, প্রদর্শিত মূল্য তালিকার চেয়ে বেশি মূল্যে ডিম-মুরগি বিক্রি করায় জরিমানা করা হয়েছে।
জানা যায়, অভিযানে অতিরিক্ত দামে মুরগি বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, বিক্রয় ভাউচার না দেওয়া, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলে। নগরীর হড়গ্রাম বাজারে অবস্থিত রবিউল মুরগি ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।প্রদর্শিত মূল্য তালিকায় ২৭০ টাকা কেজি সোনালী মুরগি হলেও ২৮০ টাকা দরে বিক্রি করছিলেন এই দোকানদার। ১০ টাকা কেজিতে বেশি নেওয়ার দায়ে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া একই বাজারের তাসু স্টোরকে ডিমের মূল্য প্রদর্শিত না করায় ১ হাজার, পিয়ারুল মুরগি ঘরকে ১ হাজার এবং নগরীর ঢালুর মোড়ের রাজা স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, অভিযানে মোট চারটি প্রতিষ্ঠান থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এই কর্মকর্তা জানান, বাজার নিয়মিত যাচাই করা হচ্ছে। যেহেতু ডিম-মুরগির দাম বাড়ার কারণে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করছে তাই অভিযান পরিচালনা করা হচ্ছে নিয়মিত। রাজা স্টোর ৩৮ টাকা হালির সাদা ডিম ১০ টাকা বেশি হিসেবে ৪৮ টাকায় বিক্রি করছে এমন অভিযোগ আসে আমাদের কাছে। আমরা অভিযান পরিচালনা করে তাঁকে ২ হাজার টাকা জরিমানা করি এবং সতর্ক হতে বলি।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments