ডেস্ক রিপোর্ট: বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রস্তুতিমূলক ম্যাচটি। ম্যাচটি নির্ধারিত সময়ে শুরুর আগ থেকেই বৃষ্টি শুরু হলে শেষ পর্যন্ত আর নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামা হয়নি বাংলাদেশ-দিক্ষণ আফ্রিকা দলের।
বিশ্বকাপের মূল পর্বে নামার আগে ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি বৃস্টির কারণে শুরুই হতে পারেনি।
নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানে হেরেছিলো বাংলাদেশ। ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডেই হওয়া ঐ ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬০ রান করে আফগানিস্তান।
জবাবে আফগানিস্তানের বোলিং তোপে দুমড়েমুচড়ে যায় বাংলাদেশের ব্যাটিং ইনিংস। পুরো ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ৯৮ রানের বেশি করতে পারেনি সাকিব-মিরাজ-সৌম্যরা। তাই একটি প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামবে বাংলাদেশ।
আগামী ২৪ অক্টোবর থেকে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। হোবার্টে প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ রানার্স-আপ দলের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
এ দিকে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে হারিয়েছিলো নিউজিল্যান্ডকে।
বাসস
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments