বরিশাল অফিস: ঝালকাঠি - ২ ( ঝালকাঠি - নলছিটি) নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমির হোসেন আমু"র নৌকা মার্কার সমর্থনে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার শেষ দিন রাতে নলছিটিতে গণসংযোগ করে নলছিটি উপজেলা যুবলীগ। নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা উপ কমিটি সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, ও জেলা ভিত্তিক নির্বাচনী টিমের ঝালকাঠি জেলার সদস্য সচিব মানিক লাল ঘোষ। এসময় তার সাথে ছিলেন নলছিটি উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ মামুন তালুকদার, যুগ্ম আহবায়ক সৈয়দ শাওন ইসলাম বাবুসহ যুবলীগ নেতৃবৃন্দ।
এর আগে গত ২৬ থেকে ৩০ ডিসেম্বর ৩ ও ৪ জানুয়ারি দুফায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশনায় মানিক লাল ঘোষ ঝালকাঠিতে যুবলীগের জেলা ভিত্তিক নির্বাচনী টিমের সদস্য সচিব হিসেবে নৌকা মার্কার সমর্থনে বিভিন্ন মতবিনিময় সভা, উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
এছাড়াও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তানিন তালুকদার, জেলা যুবলীগের আহবায়ক মোঃ রেজাউল করিম জাকির, যুগ্ম আহবায়ক মোঃ কামাল শরীফসহ ঝালকাঠি, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনায় নৌকা মার্কার সমর্থন বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments