স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের বিরোধিতা করে আন্দোলনের দায়ে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) পৃথক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানায়।
আইআরডি সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আহসান হাবিব স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার সকালে এসব প্রজ্ঞাপন আইআরডির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এর আগে আন্দোলনে জড়িত ২৪ কর্মকর্তার শাস্তি মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছিল। তাদের মধ্যে আয়কর ক্যাডারের ১৪ জন এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ক্যাডারের ১০ কর্মকর্তা শাস্তি মওকুফ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে ২১ জনের দণ্ড মওকুফ করা হলো।
দণ্ড মওকুফ হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কর অঞ্চল-২১ ঢাকার উপকর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল, কর অঞ্চল-দিনাজপুরের অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, কর অঞ্চল-ময়মনসিংহের যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুমিতা, কর অঞ্চল-যশোরের যুগ্ম কর কমিশনার মো. মামুন মিয়া, কর অঞ্চল-গাজীপুরের অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) চাঁদ সুলতানা চৌধুরানী, কর অঞ্চল-১২ ঢাকার অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) সুলতানা হাবীব, কর অঞ্চল-যশোরের অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের যুগ্ম কর কমিশনার মামুনা খাতুন, কর অঞ্চল-ফরিদপুরের যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খানসহ অন্যরা।
এছাড়া কাস্টমস ক্যাডারের মধ্যে শফিউল বশর (রাজস্ব কর্মকর্তা, নারায়ণগঞ্জ), সবুজ মিয়া (ঢাকা উত্তর), মোহাম্মদ সাইদুল ইসলাম (উপকমিশনার, খুলনা), মো. জাকির হোসেন (কমিশনার চলতি দায়িত্ব, বন্ড কমিশনারেট চট্টগ্রাম), মো. সানোয়ারুল কবির, সাধন কুমার কুন্ডু, আ.আ.ম. আমীমুল ইহসান খান, সিফাত-ই-মরিয়ম এবং হাছান মুহম্মদ তারেক রিকাবদারের দণ্ডও মওকুফ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে এনবিআরকে দুটি পৃথক বিভাগে ভাগ করার অধ্যাদেশ জারির উদ্যোগের বিরোধিতা করে আন্দোলনে নামেন কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনের কারণে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়। পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করা হলেও আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ৩৯ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় আইআরডি। তাদের মধ্যে এনবিআরের তিন সদস্য ও একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এবং বাকিদের সাময়িক বরখাস্তের পর লঘুদণ্ড দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার: গ্যাসের সংকট কেটে গেলে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার সচিবালয়ে সর ...
ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়ে দিয়েছে ভারত। বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বায়ান্ন নিউজে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক নারীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যা ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ...
সব মন্তব্য
No Comments