ডেস্ক রিপোর্ট: হয়তো এটিই হতে যাচ্ছে দুই কিংবদন্তির শেষ মুখোমুখি লড়াই।
১৯ জানুয়ারি রিয়াদে পিএসজির মুখোমুখি হবে সৌদি আরবের একটি দল। যে দলে খেলবেন আল হিলাল ও আল নাসরের খেলোয়াড়রা। লিওনেল মেসির বিপরীতে খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের ক্লাব ফুটবলে তৈরি হওয়া ‘মেসি-রোনালদো’ দ্বৈরথ দেখা যাবে আরও একবার।
এই ম্যাচ দেখার জন্য ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ এখন তুঙ্গে। একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, পিএসজি ও সৌদি দলটির ম্যাচ টিকিটের জন্য ২০ লাখের বেশি মানুষ অনলাইনে আবেদন করেছেন।
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রোনালদো আল নাসরে যোগ দিয়েছেন চলতি মাসে। তবে প্রিমিয়ার লিগের এক ঘটনার জেরে দুই ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় এখনো মাঠে নামা হয়নি তাঁর। আগামীকাল আল নাসর-আল শাবাব ম্যাচ দিয়ে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে।
নিষেধাজ্ঞায় মাঠে নামা বিলম্বিত হলেও পর্তুগিজ তারকার অভিষেক হচ্ছে ‘বড় ম্যাচ’ দিয়ে। কাতারি মালিকানাধীন পিএসজি আগামী বৃহস্পতিবার কিং ফাহাদ স্টেডিয়ামে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে। রিয়াদে অবস্থিত স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৬৮ হাজার।
সংশ্লিষ্ট সূত্র ইএসপিএনকে জানায়, বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। একপর্যায়ে অনলাইনে টিকিট কাটার অপেক্ষায় ছিলেন ২০ লাখের বেশি মানুষ।
মেসি-রোনালদো শেষবার মুখোমুখি হয়েছিলেন ২০২০ সালের ডিসেম্বরে। চ্যাম্পিয়নস লিগে ক্যাম্প ন্যুর সেই ম্যাচটিতে মেসির বার্সার বিপক্ষে দুই গোল করেছিলেন জুভেন্টাসের রোনালদো। জুভরা ম্যাচ জিতেছিল ৩-০ ব্যবধানে।
এর আগে টানা ৯ মৌসুম বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জার্সিতে একে অপরের মুখোমুখি হন তাঁরা। খেলেছেন আর্জেন্টিনা ও পর্তুগালের জার্সিতেও। সব মিলিয়ে এখন পর্যন্ত ৩৬ বার প্রতিপক্ষ হিসেবে খেলেছেন মেসি-রোনালদো। যার মধ্যে মেসি জিতেছেন ১৬ বার, রোনালদো ১১ বার। মুখোমুখি দেখায় মেসির গোল ২২টি, রোনালদোর ২১টি।
অবশ্য আগামী সপ্তাহের ম্যাচটি প্রতিযোগিতামূলক হিসেবে বিবেচিত হবে না। গোল করলেও পেশাদার ক্যারিয়ারে যোগ হবে না।
আল নাসরের হয়ে রোনালদো তাঁর প্রথম আনুষ্ঠানিক ম্যাচ খেলবেন ২২ জানুয়ারি আল ইতিফাকের বিপক্ষে।
প্রথমআলো
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments