ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় হুইল চেয়ার টি-টোয়েন্টি এশিয়া কাপ ওয়ার্ম আপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে ড্রিম ফর ডিসএ্যাবিলিট ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। এ সময় জেলা প্রশাসক বলেন, ড্রিম ফর ডিসএ্যাবিলিট ফাউন্ডেশন বাংলাদেশ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কল্যানে যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয়। তাদের সহযোগিতায় সরকার সব সময় পাশে ছিল এবং থাকবে। অনুষ্ঠানে ড্রিম ফর ডিসএ্যাবিলিট ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্নার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এডঃ মোঃ লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমূখ। ওয়ার্ম আপ ম্যাচটি ড্রিম ফর ডিসএ্যাবিলিট ফাউন্ডেশন এ দল বনাম বি দলের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে প্রথমে ব্যাট করতে নেমে বি দল ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৫ রান করে জবাবে এ দল ১৫ ওভারে ৬ উকটে হারিয়ে ১০৭ রান করতে সক্ষম হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী বছরের ফেব্রুয়ারিতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য সেরা একাদশ বাছাইয়ের লক্ষ্যে এ ওয়ার্ম আপ ম্যাচের আয়োজন করা হয়েছে। এখানে দেশের বিভিন্ন জেলা থেকে খেলোয়াররা অংশ গ্রহন করেছেন।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments