ডেস্ক রিপোর্ট: চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা মহসড়কের মাদারীপুর জেলার শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন জমাদ্দার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালীর শৌলা গ্রামের জাকির হোসেন জমাদ্দারের ছেলে।
শিবচর হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইসমাইলের চাচা কবির জমাদ্দার জানান, ইসমাইল বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে মোটর সাইকেল চালিয়ে ঢাকা আসার পথে ভোর রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পীছন থেকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। পরে স্থানীয়রা দুইজনকে গুরুতআবর অবস্থায় ঢাকা মেডিকেল কলেঝে আনলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, বন্ধু মনিরকে অগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার একটি পা কেটে ফেলা হয়েছে।
জানাগেছে, নিহত ইসমাইল চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী। যদিও পরবর্তীতে ইসমাইল আবারও বিয়ে করেন। সেখানে স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments