উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে হাতুড়ে ডাক্তারের ভূল চিকিৎসায় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত’র পরিবার সুত্রে জানা যায়, উপজেলার জল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পীড়েরপাড় গ্রামের মৃত নিত্যানন্দ সরকারের ছেলে কাঠমিস্ত্রি নিখিল সরকার(৩৬) কয়েকদিন ধরে জ্বর ও এলার্জি জনিত রোগে ভুগছিল। ২৪ জুলাই শনিবার বিকেল সাড়ে ৫ টায় তাকে একই এলাকার মৃত যোগেশ মহুরির ছেলে পল্লি চিকিৎসক বাসুদেব মহুরি(৩৭) কে খবর দিয়ে বাড়ীতে আনে। এরপর ওই চিকিৎসক নিখিলকে ৪টি ইনজেকসন পুষ করে। তাৎক্ষনিক ভাবে তার মৃত্যু হয়। বিষয়টি স্থানীয়রা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্ত’র জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে নিহত’র মাতা পুতুল রানী সরকার(৭০) জানান আমার ছেলেকে ইনজেকসন দিতে বারবার নিষেধ করার পরেও তা না শুনে ভূয়া ডাক্তার বাসুদেব মহুরি আমার ছেলেকে এক সাথে ৪টি ইনজেকশন দেয়। একারনেই তাৎক্ষনিক ভাবে আমার ছেলে মারা যায়। বাসুদেব আমার ছেলেকে ভুয়া চিকিৎসা দিয়ে মেরে ফেলেছে। অভিযুক্ত বাসুদেব মহুরি জানান, আমি খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল গিয়ে নিখিলের জ্বর,এলার্জি ও স্বাষকষ্টসহ বিভিন্ন রোগ থাকায় কটসন,ইমিস্টাট, ইজরোলসহ ৪টি ইনজেকসন পুষ করি। আমি কোন ভূল চিকিৎসা করিনি। ইনজেকসন পুষ করার পরে কিছুক্ষন সুস্থ্য ছিল। এরপরে মারা গেলে আমার কি করার আছে। এদিকে সাংবাদিকরা তিনি ডাক্তারের সনদ আছে কিনা তা প্রশ্ন করলে তিনি কৌশলে এড়িয়ে গিয়ে বলেন আমি দীর্ঘদিন ধরে এলাকায় চিকিৎসা দিয়ে আসছি। আমার কাছে প্রতিদিন বহু রোগী আসে। সবাই উপকৃত হয় তাই আমি এই পেশায় থেকে মানুষকে সেবা দিচ্ছি। অপর দিকে নিহত’র স্ত্রী উর্মিলা সরকার(২৭) কান্নার কন্ঠে বলেন আমার স্বামীকে ভূয়া চিকিৎসা দিয়ে মেরে ফেলেছে বাসুদেব। এখন আমি আমার ২ শিশু নিলয় আর নিশীথকে কোথা থেকে খাবার আইন্না দিবো। আমাকে বিধবা করেছে ও সন্তানদের পিতৃহারা করেছে ওই চিকিৎসক। খুনির বিচার চেয়ে আকুতি করছেন তিনি। স্থানীয়রা জানান, সনদ ছাড়া হাতুড়ে ডাক্তার বাসুদেব মহুরী লোকনাথ বাজারে ফার্মেসী দিয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসার নামে সহজ সরল মানুষকে ধোকা দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী জানান, বাসুদেব নামে রেজিস্ট্রীকৃত কোন ডাক্তার নেই। তার চিকিৎসা দেয়ার কোন অধিকার নেই। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে এবং ময়না তদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments