ভরিতে ২ লাখ ২৭ হাজার টাকা ছাড়াল
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ভেজাল রোধ ও যোগের (পিওর গোল্ড ও সিলজাত) মূল্য হ্রাস পাওয়ায় সোনার দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৯১ টাকা। শুক্রবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এ দর কার্যকর হবে।
বৃহস্পতিবার ১৯ জুন অনুষ্ঠিত বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় নতুন এ দাম নির্ধারণ করা হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৫৩৮ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম পড়বে ২ লাখ ২৭ হাজার ৮৯১ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৮ হাজার ২৭১ টাকা, ভরিতে ২ লাখ ১৩ হাজার ১১৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৩৫০ টাকা, ভরিতে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম ১৩ হাজার ১৩০ টাকা, ভরিতে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে রৌপ্যের দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি গ্রাম রৌপ্যের দাম ৪৫০ টাকা, ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ৪৩০ টাকা, ভরিতে ৫ হাজার ১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ৩৬৫ টাকা, ভরিতে ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্যের প্রতি গ্রাম ২৭৫ টাকা, ভরিতে ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জুয়েলারি প্রতিষ্ঠানে এ দরেই স্বর্ণ ও রৌপ্য বিক্রি করতে হবে। অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে রৌপ্যালংকারের ক্ষেত্রে ভ্যাটের বিষয়টি পরে জানানো হবে। এছাড়া মুনিবিহীন ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে।
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
ডেস্ক রিপোর্ট: অফিস যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে একসঙ্গে কাজ করবে মোবাইল আর্থিক সেবা উপায় ও প্রিমিয়াম পরিবহন সেবা কমিউট।এ উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রত ...
সব মন্তব্য
No Comments