ভোলা প্রতিনিধি: ভোলায় একশত পিস ইয়াবা সহ মো. সিরাজ বয়াতী (৫২) মো. রাসেল ব্যাপারী (২৮) ও বিশ্বজিৎ কুমার দে (৩৮) নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
বুধবার বিকাল ৫ টার দিকে ভোলা সদর মডেল থানাধীন আলীনগর ইউনিয়নের সাচিয়া ৪নং ওয়ার্ডস্থ ডাক্তার বাড়ীর উত্তর পাশে পাকা সড়কের উপর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত সিরাজ বয়াতী ভোলা সদর থানার আলীনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডেও মৌডুবি এলাকার মো. বজলুর রহমানের ছেলে, রাসেল ব্যাপারী ভোলা সদর থানার আলীনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সিফলী এলাকার আবু তাহেরের ছেলে ও বিশ্বজিৎ কুমার দে ভোলা সদর থানার বাপ্তা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাপ্তা এলাকার মৃত পতিত পাভিন দে’র ছেলে।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. শেখ মাহবুবর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের নামে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments