রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় খেজুরবাড়ি গ্রামে অনিকা (১৫) নামের নবম শ্রেণীতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করা হয়েছে।
গলায় ওড়না পেঁচানো থাকলেও ওই ছাত্রীর লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া না যাওয়ায় তার মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। এছাড়া তার নাক দিয়ে রক্ত পড়ছিলো।
জানাগেছে সোমবার (১৬ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে অনিকাকে গলায় ওড়না পেঁচানো অবস্খায় নিজ ঘরের সিঁড়িপথের ওপরে তার মা দেখতে পায়।
সকালে পিতা রিক্সা চালাতে ও মা কিস্তি দিতে গেলে অনিকা ঘরে একাই ছিলো বলে জানাগেছে। কিস্তি দিয়ে মা ঘরে ফিরে মেয়েকে ওই অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশী ও স্বজনরা অনিকাকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেণ।
খবর পেয়ে বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ ও উপ-পরিদর্শক এসআই ওসমান গণি ঘটনাস্থল ও হাসপাতালে যান। প্রথমে পুলিশ ওই ছাত্রীর মৃত্যু রহস্য উদঘাটনে লাশ বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠানোর উদ্যোগ নেয়।
তবে সলিয়াবাকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বর আবু তুর্কি টুলু ও অনিকার স্বজনরা তার লাশ ময়না তদন্ত ছাড়া দাফনের জন্য জেলা প্রশাসকের অনুমতি নিতে চেষ্টা চালাচ্ছেন বলে জানাগেছে।
ওই ছাত্রীর গলায় ওড়না পেঁচানো ও তার নাক দিয়ে রক্ত বের হওয়ায় এবং তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া না যাওয়ায় এবং ওড়না অক্ষত থাকায় মেধাবী ও ধর্মভীরু ওই ছাত্রীর মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক খেজুরবাড়ি এলাকার অনেকেই জানান ময়না তদন্ত করলেই অনিকার মৃত্যু রহস্য উদঘাটন হতে পারে।
এ বিষয়ে থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ জানান, ওই ছাত্রীর শ্বাসকষ্ট রোগ ছিলো। সকালে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। তবে ছাত্রীর গলায় দাগ ও ওড়না পেঁচানো ছিলো বলে তিনি জানান।
তবে ওই ছাত্রীর পূর্বে শ্বাসকষ্ট ছিল কি না? তা এলাকাবাসী জানাতে পারেনি। স্বজনরা বরিশালে থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে শ্বাসকষ্ট থাকলেও গলায় ওড়না পেঁচানো অবস্থায় নাক দিয়ে কেন রক্ত ক্ষরণ হচ্ছিল এ নিয়েও রহস্য থেকেই যায়।
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
সব মন্তব্য
No Comments