জাবি প্রতিনিধি : ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’— প্রতিপাদ্য সামনে রেখে প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামীকাল অনুষ্ঠিত হবে ১৪তম প্রজাপতি মেলা ২০২৩ ইং।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্বরে প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হবে। মেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম।
২২ নভেম্বর( বুধবার) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রজাপতি মেলার আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন এ তথ্য জানান।
প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য এবারের প্রজাপতি মেলায় অধ্যাপক আনোয়ারুল ইসলামকপ বাটারফ্লাই অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান
করা হবে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো: জহির রায়হানকে বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড ২০২৩ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। মেলা উপলক্ষে প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্র জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। যেখানে রয়েছে জীবন্ত প্রজাপতি, প্রজাপতিবান্ধব বৃক্ষাদি ও প্রজাপতির প্রজননক্ষেত্রসহ উন্মুক্ত বাগান।
অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, ‘ প্রতিবারের ন্যায় এ বছর মেলা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুমতি নেয়া হয়েছে।
আমাদের লক্ষ্য একটি প্রজাতির রক্ষায় সচেতনতা। একসময় আমাদের বিশ্ববিদ্যালয়ে ১২০ রকমের প্রজাতি থাকলেও এখন ৫৭ প্রজাতির প্রজাতি পাওয়া যায়। কৃত্রিম পরিবেশ, অবকাঠামো হওয়ার কারণে প্রজাতি বসবাসের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।
আমরা কাজ করে যাচ্ছি প্রজাতি গুলো ধরে রাখার জন্য, তাদের বসবাসের একটি পরিবেশ বানানোর জন্য।
দিনব্যাপী মেলায় থাকবে প্রজাপতিবিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতিবিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতিবিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়নসহ নানা আয়োজন।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments