রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ার পৈতৃকভিটায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ৭১’র মহান মুক্তিযুদ্ধে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক ড. জ্যোতির্ময় গুহঠাকুরতার একমাত্র সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. মেঘনা গুহঠাকুরতা। শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে তার পৈতৃকভিটায় গড়ে ওঠা ঐতিহ্যবাহী বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে তিনি শৈশব স্মৃতি রোমন্থন করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিঁিন এ বিদ্যালয়ের দাতা সদস্য। তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন বানারীপাড়া বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এটিএম মোস্তফা সরদার, বিদ্যোৎসাহী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু, অভিভাবক সদস্য ও বানারীপাড়া সদর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকার সিদ্দিক,সহকারী প্রধান শিক্ষক মাকসুদা আক্তার ও আওয়ামী লীগ নেতা উত্তম সাহা অন্যান্য শিক্ষকবৃন্দ। এর আগে ( ১২ জানুয়ারী) বৃহস্পতিবার সন্ধ্যায় তিঁনি বানারীপাড়া নতুনমুখ সাহিত্য ও সংস্কৃতি পরিষদে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন। সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক মতবিনিময় সভার সভাপতিত্ব করেন। পরে তিঁিন বানারীপাড়া পৌরসভা পরির্দশনে গেলে তাঁকে সেখানে পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলসহ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানান।
প্রসঙ্গত ড. মেঘনা গুহঠাকুরতার বাবা শহীদ বুদ্ধিজীবী ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। তিনি ঢাবির জগন্নাথ হলের আবাসিক শিক্ষকের দায়িত্ব পালন করা অবস্থায় স্বাধীনতা যুদ্ধ শুরুর প্রাক্কালে গণ হত্যার সময় ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানী বাহিনীর হাতে গুলিবিদ্ধ ও আহত হন এবং চারদিন পর ৩০ মার্চ ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিশেষ প্রতিনিধি: নরসিংদীর কান্দাইল মৌজায় “পূর্বাচল প্রবাসী পল্লী” নামে আবাসন প্রকল্পের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল, খাল-বিল ও জলাধার ভরাট এবং অবৈধভাবে প্লট বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগ ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।মঙ্গলবার (১২ মে ...
রাহাদ সুমন, বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাবেক যুবদল নেতাসহ সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত দুই ফেরারী আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্র ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : ব্যবসায় লোকসানের কারণে ঋণের দায়ে জর্জরিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাজলক্ষ্মী মোমবাতি কেমিক্যালের মালিক মানিক চক্রবর্ ...
সব মন্তব্য
No Comments