ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: বৃহস্পতিবার বেলা ১২ টায় পাবনার ফরিদপুর পৌরসভার হলরুমে ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র খ.ম. কামরুজ্জামান মাজেদ। পৌরসভার সচিব মো: মনছুর আলম বাজেটের বিস্তারিত তুলে ধরে বলেন, পৌরসভার সকল দিক বিবেচনা করে বাজেটটি প্রস্তাবনা করা হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে এলাকার সুধীজন, রাজনৈতিকব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ২০২-২০২৫ অর্থ বছরে মোট আয় ধরা হয়েছে ১৩,৬১,৫১,৯৯৬/- টাকা এবং ব্যায় নির্ধারণ করা হয়েছে ১৩,৫৩,৮৮,৫০৩/- টাকা। সমাপনী স্থিতি ধরা হয়েছে ৭,৬৩,৪৯৩/- টাকা। প্রস্তাবনা বাজেটে প্রশ্ন উত্তর পর্বে প্রথম শ্রেণির পৌরসভায় কোন বিনোদন কেন্দ্র, শিশুপার্ক, পয়নিষ্কাশন ব্যবস্থা না থাকায় উপস্থিত ব্যক্তিবর্গ অসন্তোষ প্রকাশ করেন।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
সব মন্তব্য
No Comments