চট্টগ্রাম অফিস: অ্যাওয়েক সার্জারির মাধ্যমে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত ৬৯ বছর বয়সী রোগীর সফল ক্র্যানিওপ্লাস্টি অর্থাৎ মাথার হাড় প্রতিস্থাপন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এর নিউরোসার্জারি ডিপার্টমেন্ট এর সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর, ডাঃ মোঃ আনিসুল ইসলাম খান ও তার দল সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই সফলতার কথা ব্যক্ত করেন।
রোগী মিসেস জয়নাব বেগম (৬৯) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এ ভর্তি হন। ব্রেইনের সিটি স্ক্যান করে দেখা যায় যে রোগীর ব্রেইনের ডান দিকে ইস্কিমিক স্ট্রোক হয়েছে এবং তার ব্রেইন প্রচন্ড চাপের মধ্যে আছে। এমনকি সেই সময় রোগীর জ্ঞানের মাত্রা (জিসিএস স্কোর) ছিলো ৫/১৫। এমতাবস্থায় হসপিটালের অভিজ্ঞ চিকিৎসকগণ রোগীর চিকিৎসার জন্য প্রথমে জরুরী ভিত্তিতে ডিকম্প্রেসিভ ক্র্যানিয়েক্টোমি এবং পরবর্তীতে ফলো আপের উপর ভিত্তি করে ক্র্যানিওপ্লাস্টি অর্থাৎ মাথার হাড্ডি প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেন। প্রায় সাড়ে তিন ঘণ্টার এই সার্জারি রোগীর কার্ডিয়াক কন্ডিশন অনুকূলে না থাকাতে, ঝুঁকিপূর্ণ ছিল বলে রোগীকে সম্পূর্ণ অজ্ঞান না করে মাথার হাড্ডি প্রতিস্থাপন প্রক্রিয়াটি অ্যাওয়েক সার্জারির মাধ্যমে সম্পন্ন হয়।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্ট এর মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবর বলেন, ”উন্নত সার্জিকাল আই সি ইউ এবং নির্ভরযোগ্য এনেসথেসিয়া ডিপার্টমেন্ট থাকায় অনেক ঝুঁকিপূর্ণ সার্জারি করার সক্ষমতা এভারকেয়ার হসপিটাল রাখে” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
সব মন্তব্য
No Comments