বিজয় রায়,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার ২৪ জানুয়ারি ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১১টায় কেন্দ্রিয় হাইস্কুল মাঠে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। এ ছাড়াও অনুষ্ঠানে প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম,বিভিন্ন রাজনৈতিক নেতা,সরকারি কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপি এ কার্যক্রমে স্কুল ও কলেজ পর্যায়ে ১৭টি স্টল স্থান পায়। পরে বিকেলে সমাপনী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ৩টি, কলেজ পর্যায়ে ৩টি, গণিত অলিম্পিয়াডে স্কুল পর্যায়ে ৫টি, কলেজ পর্যায়ে ৫টি এবং শ্রেষ্ঠ স্টল হিসেবে স্কুল পর্যায়ে ৩টি ও কলেজ পর্যায়ে ৩ টি পুরষ্কার দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ডিজেল সংকটে যখন দিশেহারা কৃষক, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের যুবক মনিরুল ইসলাম। অব্যবহৃত পোড়া মবিল থেকে তিনি উদ্ভাবন করেছেন ডিজেলের বিকল্প জ্বালানি ম্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) মার্কেটের বিভিন্ন ডিজাইনের বাইকগুলো এতদিন মূলত নিত্যদিনের যাতায়াতের বাহন হিসেবেই পরিচিত ছিল। এই পরিবেশবান্ধব যাতায়াতের ধারণায় এবার গতির থ্রিল ...
সব মন্তব্য
No Comments