বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকারকে শুরু থেকে একটা কথা বলছি, আইনশৃঙ্খলা ও অর্থনীতি এই দুইটা জায়গায় যদি দৃশ্যমান অগ্রগতি না হয়, তাহলে এই সরকারের পরিণতি সত্যিকার অর্থেই দুঃখজনক হবে। তিনি অভিযোগ করেন, এলাকায় এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামলার ব্যবসা করছে। এটি আমি সংসদেও বলেছি।
শুক্রবার (২৬ জুন) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার চলমান সার্বিক উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি সরাইল থেকে চুন্টা যাওয়ার পথে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তার সমর্থিত নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন অর্থবছরের বাজেট নিয়ে কথা বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন, এই মাসে একটা বাজেট দেখলেন, আমাদের নতুন অর্থবছরের একটি বাজেট দেয়া হয়েছে। সে বাজেটের বিশ্লেষণ করে আমি সংসদে কথা বলেছি। কতটুকু বাস্তবায়নযোগ্য বাজেট সেটিও একটি বড় প্রশ্ন। তিনি মনে করেন, সরকারের দুই মন্ত্রীর ঘাড়ে ৫০ শতাংশ দায়িত্ব, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দুঃখ নিয়েই বলতে হয়, বাংলাদেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে নাজুক অবস্থা, এতটা নাজুক অবস্থা নিকট অতীতে ছিল না। বিএনপির মামলা বাণিজ্য প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, তারা শোন এরেস্টের কালচার শুরু করেছে। একটা মামলা হয়েছে, জামিন নিয়েছে, সঙ্গে সঙ্গে আরেকটা মামলা এবং এলাকায় এলাকায় বিএনপি স্থানীয় নেতাকর্মীরা মামলার ব্যবসা করছে।
এর আগে সংসদেও তিনি একই বিষয়ে কথা বলেছেন বলে জানান। গত ১৮ জুন ২০২৫ তারিখে জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, তিনি কোনো দলের হুইপ বা চিফ হুইপের দায়িত্ব চান না এবং নিজেকে স্বতন্ত্র অবস্থানে রাখার কথা জানান।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments