স্টাফ রিপোর্টার: তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। আজ শুক্রবার, ২৬ জুন ঢাকার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ‘বাগাছাস আদিবাসী ফুটবল টুর্নামেন্ট সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পীকার বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, নেতৃত্বের বিকাশ, দায়িত্বশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। বর্তমানে সারা দেশ মাদকের বিরুদ্ধে সোচ্চার। মাদকের করাল গ্রাস থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে আমরা সবাই মিলে রুখে দাঁড়াব।
তিনি আরও বলেন, গারো, হাজং, সাঁওতাল, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইনসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও আদিবাসী সম্প্রদায়ের তরুণরা ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় ঐক্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে পারে। এ ধরনের টুর্নামেন্ট আদিবাসী তরুণদের প্রতিভা বিকাশে সহায়তা করবে এবং তাদের জাতীয় মূলধারার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করবে।
বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মৃগেন হাগিদক, সঞ্জীব দ্রং, মাহফুজ উর রহমান লিপকনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, দর্শক এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments