মো.পাভেল ইসলাম রাজশাহীঃ পঞ্চকবির অন্যতম রাজশাহীর সন্তান রজনীকান্ত সেনের জন্মজয়ন্তী উপলক্ষ্যে গুনীজন সম্মাননা পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর লালনশাহ পার্ক মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
কান্তকবির মেলা ও জয়বাংলা সাংস্কৃতিক জোট,রাজশাহী আয়োজিত অনুষ্ঠানে দেশবরেণ্য বাউল শিল্পী শফি মন্ডলকে কান্তকবি পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে বাউল শিল্পী শফি মন্ডলকে উত্তরীয় পরিয়ে দেন এবং তাঁর হাতে মানপত্র,সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাউল শিল্পী শফি মন্ডলকে দেশ ও দেশের বাহিরের মানুষের কাছে অনেক জনপ্রিয়। তাঁকে আজকে যে সম্মাননা দেওয়া হলো, তিনি তার চেয়ে অনেক উপরের। বাউল শিল্পী শফি মন্ডলকে সম্মাননা দেওয়ায় আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।
মেয়র আরো বলেন,রাজশাহী সাংস্কৃতিক চর্চার উর্বর ভূমি। এখনকার সাংস্কৃতিক কর্মকাণ্ডে বারবার বাঁধাগ্রস্ত হলেও যারা সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের সাথে আমরা ছিলাম,আছি এবং আগামীতেও থাকবো।
অনুষ্ঠানে সংবর্ধিত শিল্পী শফি মন্ডল বলেন,মাত্র কিছুদিন হলো আমি বৈরাগী নিয়েছি। জীবনের এই ক্লান্তিকালে আমাকে যে সম্মাননা দেওয়া হলো,তাতে আমি অনেক আনন্দিত।
এ সময় ভবা পাগলার গান গেয়ে শিল্পী শফি মন্ডল বলেন, কেদেয় সম্মান,কে করে অপমান এমন ছলনা,কেন হে প্রভু।
এরআগে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। সভাপতিত্ব করেন কান্তকবির মেলা, রাজশাহীর সভাপতি অর্চনা প্রামাণিক লিপি। অনুষ্ঠানে কবিকুঞ্জের সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিক,সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এফএমএ জাহিদ,বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলার সভাপতি কল্পনা রায়, কান্তকবির মেলা, রাজশাহীর সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান,সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments