স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে দুর্দান্ত জয় পেয়েছে পর্তুগাল। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে এগিয়ে দেন ৪১ বছর বয়সী রোনালদো। এর মধ্য দিয়ে প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার ইতিহাস গড়লেন পর্তুগিজ মহাতারকা।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল উৎসবের শুরু। জোয়াও ক্যানসেলোর ক্রস থেকে বক্সে ফাঁকায় দাঁড়িয়ে প্রথম ছোঁয়াতেই জালে বল জড়ান রোনালদো। এরপর উদ্যাপনে ছুটে যান বেঞ্চের দিকে, গ্যালারি মেতে ওঠে চিরচেনা ‘সিউউউ’ চিৎকারে। ১৭ মিনিটে ফ্রি-কিক থেকে নুনো মেন্দেস ব্যবধান দ্বিগুণ করেন। ২৯ মিনিটে উজবেকিস্তানের একটি গোল বাতিল হয় ফাউলের কারণে। এরপর ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের থ্রু বল ধরে আবারও স্কোরশিটে নাম তোলেন রোনালদো—বাঁ পায়ের নিখুঁত ফিনিশে বল জড়ায় দূরের পোস্টে। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল।
দ্বিতীয়ার্ধে আরও দুই গোল। ৬০ মিনিটে কর্নার থেকে উজবেক ডিফেন্ডার আব্দুকোদির খুসানভের আত্মঘাতী গোলে স্কোরলাইন হয় ৪-০। ৮৭ মিনিটে বদলি নেমে বক্সের ভেতর থেকে জোরালো শটে দলের পঞ্চম গোলটি করেন রাফায়েল লেয়াও। শেষ বাঁশি বাজতেই স্কোরবোর্ডে ভাসে: পর্তুগাল ৫-০ উজবেকিস্তান।
এই জয়ে গ্রুপ ‘কে’-তে আপাতত শীর্ষে উঠে এলো পর্তুগাল। তবে কলম্বিয়া আজ ডিআর কঙ্গোকে হারালে আবার শীর্ষস্থান হারাতে পারে তারা। ম্যাচে দুই গোল করে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ১৪৪টিতে, যা পুরুষদের ফুটবলে সর্বোচ্চ। একই সঙ্গে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ৯ গোলের ইউসেবিওর রেকর্ডও ছুঁয়ে ফেললেন তিনি।
ম্যাচের পর ফিফার অফিসিয়াল পেজে রোনালদোর উদ্যাপনের ছবি দিয়ে লেখা হয়, “এ ফাইভ স্টার পর্তুগাল পারফরম্যান্স”। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা রোনালদোকে ‘গোট’ আখ্যা দিয়ে শুভেচ্ছায় ভাসিয়েছেন।
পর্তুগাল তাদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। সেই ম্যাচে গোল না পাওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন রোনালদো। তবে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে সব সমালোচনার জবাব দিলেন তিনি।
পর্তুগালের পরের ম্যাচ ২৮ জুন মায়ামিতে কলম্বিয়ার বিপক্ষে। আর উজবেকিস্তান গ্রুপের শেষ ম্যাচ খেলবে ডিআর কঙ্গোর বিপক্ষে। ওই ম্যাচে হারলে প্রথমবার বিশ্বকাপে আসা উজবেকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যাবে।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments