সৈয়দ রাসেল আহমদ, সিলেট অফিস: সিলেটের গোলাপগঞ্জ থেকে ইয়াবার বিশাল চালানসহ দুজনকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন- র্যাব।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। শুক্রবার র্যাব ৯ এর মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলো- মৌলভীবাজার জেলার রাজনগর থানার বুঝবন গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মাদকসম্রাট বুলবুল আহমেদ (৫০) ও মৃত রুবেল আহমদের মেয়ে শোভা আক্তার (২২)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, আটককৃতদের কাছ থেকে ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থানায় হস্তান্তর করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: গত ঈদুল ফিতরে লঞ্চযোগে বাড়ি ফেরার পথে ঢাকা সদরঘাটে লঞ্চ চাপায় নিহত সোহেলের স্ত্রীর কোলজুড়ে জন্ম নিয়েছে ফুটফুটে পুত্র সন্তান। মঙ্গলবার (৯ জুন) ভোরে বরিশালের কাশিপুর এলাকায় বাব ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর বোয়ালিয়া মডেল থানার পুলিশের অভিযান পরিচালিত (সিভিল টিম) বর্তমানে নগরীর অপরাধ দমনে অন্যতম কার্যকর ইউনিট হিসেবে পরিচিতি লাভ করেছে। ...
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি :পাবনার ফরিদপুর থানার উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ পালিত হয়েছে। শুক্রবার, ১৩ জুন বিকেল চারটায় থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মোহাম্মদ ফয়েজ উদ্দিন। ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
সব মন্তব্য
No Comments