আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জংগলদি বড় বাজার এলাকায় লাইসেন্সবিহীন অবৈধভাবে সার বিক্রয় ও মজুদের অপরাধে একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা শেরপুর সদর উপজেলা কৃষি অফিসার। এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, অবৈধ সার রাখার দায়ী আসামীর দোকান থেকে উদ্ধারকৃত ইউরিয়া ও নন-ইউরিয়া মোট ৭৮ বস্তা সার স্থানীয় অনুমোদিত খুচরা ডিলারের মাধ্যমে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা হয়। কৃষকদেরকে শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, শেরপুর সদরবাসী, এই উপজেলায় সারের কোন ধরণের সঙ্কট নেই। কোন গুজবে কান দেবেননা। অধিক মূল্যে অবৈধ দোকান থেকে সার ক্রয় করবেন না। সার ক্রয়ের জন্য আপনার নিকটস্থ অনুমোদিত ডিলারের কাছে যান। ডিলারের দোকানে টাঙানো মূল্য তালিকা দেখে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার ক্রয় করুন। অনুমোদিত ডিলারের কাছে সার না পেলে উপজেলা নির্বাহী অফিসার অথবা উপজেলা কৃষি অফিসারকে জানান। তাৎক্ষণিকভাবে আপনাদের কাছে সার পৌছানোর ব্যবস্থা করা হবে। নিজে সচেতন হোন, অবৈধ ব্যবসায়ীদের অপতৎপরতা রুখে দিন।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments