ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারতের দিল্লীতে অবস্থিত অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্স (এইমস) পরিদর্শন করেছে। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন গবেষণায় অনেক গুরুত্ব দিয়েছে। গবেষণার মান আরও বৃদ্ধির লক্ষ্যে সারা বিশ্বের প্রখ্যাত স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে বিএসএমএমইউ'র দোয়ার উন্মুক্ত করেছে। পারস্পারিক জ্ঞান বিনিময়ের জন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার লক্ষ্যে সমঝোতা করছি।
বিএসএমএমইউ প্রতিনিধি দল এইমসের ফুল অটোমেটেড স্মার্ট ল্যাব পরিদর্শন করেন।একই সময় অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্সের সাথে গবেষণা, গবেষণা প্রুযুক্তি ও জ্ঞান বিনিমযের আলোচনাও হয়।
আলোচনায় ভবিষ্যতে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে সম্মত হয় এ দুটি প্রতিষ্ঠান। এর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট এবং ফ্যাকাল্টিরা এইমস থেকে প্রশিক্ষণ নিতে পারবে। বিএসএমএমইউ সেখান থেকে আধুনিক চিকিৎসার প্রযুক্তি জ্ঞান নেবে।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সও গবেষণার কাজে বিএসএসএমইউর কাছ থেকে সহযোগিতা পাবে।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, ল্যাবরেটোরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবতোষ পাল, সহযোগী অধ্যাপক ডা. মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্সের পরিচালক অধ্যাপক ডা. শ্রীনিভাস, এক্সট্রানাল এফিয়ার্সের ডিন অধ্যাপক ডা. মিনু ভাজপাই, এইচওডি অধ্যাপক ডা. সুব্রত স্নিহা, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুদ্বীপ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপাচার্যের নেতৃত্বে এ উচ্চ প্রতিনিধি দল ভারতের আরেকটি প্রখ্যাত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ম্যাক্স সুপার স্পেশালাইজড হসপিটাল পরিদর্শন করেন।
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
পিরোজপুর অফিস: যুক্তরাজ্যের কেন্টের রামসগেট শহরের মেয়র পদে টানা পঞ্চমবার নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়েছেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন। বুধবার ৬ মে স্থানীয় সময় সন্ধ্যায় কাউন্সিলরদের বার্ষিক সভায় ...
স্টাফ রিপোর্টার: লেবাননের বৈরুতে বিমান হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশি নারী কর্মী দিপালী আক্তারের মরদেহ দেশে ফিরেছে।বৃহস্পতিবার রাত ১১টা ১৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্ল ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে ভারত। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এ তথ্য জানান। ...
সব মন্তব্য
No Comments