মনসুর উদ্দিন আহমেদ ইকবাল একজন ব্যক্তি নন: প্রতিষ্ঠান
সিলেট অফিস: সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, দেশের প্রতিথযশা সাংবাদিক ও নির্মোহ আইনজীবী সামাজিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদের 'হবিগঞ্জে সাংবাদিকতার ৫৭ বছর' গ্রন্থটি কেবল সাংবাদিকতা নয়; হবিগঞ্জের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শিক্ষা, ক্রীড়া, প্রাকৃতিক ও খনিজ সম্পদ, শিল্পায়ন, পর্যটন ও বনভূমি, হাওর বাওর কৃষি, সমাজ পরিবর্তন ও বিবর্তন, রাজনৈতিক ঘটনা প্রবাহের এক অকাট্য দলিল হিসেবে কাজ করবে। আইনজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ, পরিবেশ সংগঠক, সমাজকর্মী, ক্রীড়া সংগঠক, প্রভৃতি ক্ষেত্রে বিগত পাঁচ দশক ধরে অনবদ্য ভূমিকা রাখলেও কোন কলুষতা তাঁকে স্পর্শ করতে পারেনি। মনসুর উদ্দিন আহমেদ ইকবাল একজন ব্যক্তি নন; প্রতিষ্ঠান। হবিগঞ্জ প্রেসক্লাবসহ অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা রেখেছেন। ৫৭ বছরের সাংবাদিকতা জীবনে হবিগঞ্জের প্রতিটি ক্ষেত্র নিয়ে সচিত্র গবেষণাধর্মী প্রতিবেদন জাতীয় স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করেছেন। এসব প্রতিবেদন গ্রন্থটিতে স্থান পেয়েছে। এতে নতুন প্রজন্মের অনেকেই হবিগঞ্জের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।
হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর "হবিগঞ্জের সাংবাদিকতার ৫৭বছর" গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ ১৮ জানুয়ারি (রবিবার) বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও পরিবেশকর্মী তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট সাহিত্যিক জাহান আরা খাতুন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ও দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী শফিকুর রহমান চৌধুরী ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি।
লেখক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল তাঁর প্রারম্ভিক বক্তৃতায় গ্রন্থটির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
বক্তব্য রাখেন, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ জমির আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও সাংবাদিক তবারক আলী লস্কর, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি সোয়েব চৌধুরী, সাবেক সভাপতি চৌধুরী মো: ফরিয়াদ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল কাইয়ূম চৌধুরী, সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমতাজ, সাহিত্যিক ও নাট্যকার সিদ্দিকী হারুন, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যাকস) এর সভাপতি শামসুল হুদা, সাংবাদিক শাকিল চৌধুরী, সাংবাদিক শরীফ চৌধুরী, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ প্রমুখ।
বক্তারা বলেন, হবিগঞ্জ থেকে ৫৭ বছর ধরে নিষ্টার সঙ্গে সাংবাদিকতা করে যাচ্ছেন মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। নির্মোহ এই মানুষ সাংবাদিকতা ছাড়াও আইন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থেকে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন কারী সাফায়েক।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments