উজিরপুর প্রতিনিধিঃ দেশব্যাপী চলমান পরিস্থিতি নিয়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য বরিশালের উজিরপুরে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, বিএন খান কলেজের অধ্যক্ষ অশোক রায় চৌধুরী, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মহসিন মিঞা লিটন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার জহিরুল ইসলাম সাগর, ইউপি চেয়ারম্যান এ্যাড. শহীদুল ইসলাম, উপজেলা ইমাম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মোঃ নুরুল হক আজহারি, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মর্ডান কেয়ারটেকার ইমাম মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ। এসময় ৯ ইউপি চেয়ারম্যানসহ ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন সকল ইমামরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সকল মসজিদের ইমামদের সঠিকভাবে হাদিস কোরআনের আলোকে বয়ান করার জন্য আহব্বান করেন।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments