ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের আকাংখ্যা ধারণ করতে পারেনি। গত একবছর ধরে তারা গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী চেতনার বিপরীতেই হেটে,ছেন।একারণে মানুষের আশা আবারও হতাশায় নিমজ্জিত হতে শুরু করেছে। গত একবছরে বৈষম্য, দারিদ্র্য ও বেকারত্ব আরও বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত স্মরণ সমাবেশে বক্তারা এসব কথা বলেছেন।
বক্তারা বলেন, বিদ্যমান নৈরাজ্য ও মব সন্ত্রাস চলতে দিলে দেশ অচিরে বড় বিপর্যয়ে নিক্ষিপ্ত হবে।এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের নিরাপত্তাও বিপজ্জনক মোড় নেবে, গণতান্ত্রিক উত্তরণ কঠিন হবে। ।তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তিসহ 'অনেকেই এই পরিস্থিতির সুযোগ নিতে তৎপর রয়েছে, কেউ কেউ ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে বসে আছে।তাদের লক্ষ্য আমাদের গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকার ব্যর্থ করে দেয়া।
আরও বলেন, প্রজ্ঞা ও দূরদর্শিতার অভাবে সরকারও নিজেকে ব্যর্থ করে তুলছে।রাজনৈতিক দল ও জনগণের অভূতপূর্ব সমর্থনের সরকার বিস্ময়করভাবে নিজেদেরকে দুর্বল ও অকার্যকরী করে তুলছে।
বক্তরা আরও বলেছেন,সরকার নিজের নিরপেক্ষতা নিশ্চিত করতে না পারলে জাতীয় নির্বাচনও বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে।তিনি বিচার ও সংস্কারের ধারায় আগামী ফেব্রুয়ারিতে সরকারকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে সরকারের প্রতি আহবান জানান।
আজ বিকালে নারায়ণগঞ্জ শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত শহীদ স্মরণ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপরোক্ত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইফুল হক।
সমাবেশে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, গণঅভ্যুত্থানে নারীদের বড় অংশগ্রহণ থাকলেও গণ-অভ্যুত্থান নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পারেনি।গত কমাসে নারী বিদ্বেষী তৎপরতায় নারীরা আরও বিপন্ন হয়েছে। তিনি নারী বিদ্বেষী সকল তৎপরতা অবিলম্বে বন্ধ করার দাবি জানান।
রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান বলেন, ছাত্র শ্রমিক জনতার গণ-] অভ্যুত্থানে শ্রমজীবী মেহনতি মানুষ সবচেয়ে বেশী শহীদ হলেও তারাই এখনো সবচেয়ে বঞ্চিত ও নিপীড়নের শিকার।তিনি বলেন,শ্রমিকদেরকে অভূক্ত রেখে গণ- অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করা যাবেনা।
রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের বিপুল সমর্থনে ক্ষমতায় থাকলেও মানুষের কাছে তারা সবচেয়ে দূর্বল সরকার হিসাবে টিকে আছে।এই সুযোগে লুটপাটের পুরানো ধারা আবার ফিরে এসেছে।লুটপাট ও দখলদারিত্বের এই ধারা অবশ্যই বন্ধ করতে হবে।
আনছার আলী দুলাল বলেন, এই সরকার জনগণের কাছে দেয়া তাদের ওয়াদা রাখতে পারছেনা।সরকারকে অবশ্য তাদের দায়িত্ব পালন করতে হবে।
সভার সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেন গণঅভ্যুত্থানে পার্টির শহীদসহ সকল শহীদ এবং মাইলষ্টোন স্কুলে নিহত ও আহতদের পরিবারসমূহের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে আহতদের দ্রুত যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা এবং নিহত পরিবারদের উপযুক্ত ক্ষতিপুরণ দেওয়ার জন্যও সরকারের প্রতি দাবী জানান।
পার্টির জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, রাশিদা বেগম, মীর রেজাউল আলম, জুলাই যোদ্ধা সাবেক ছাত্রনেতা রাশেদুল ইসলাম রাসেল, এডভোকেট ফায়েজুর রহমান মনির, নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সুমন হাওলাদার, আইয়ুব আলী প্রমুখ।
সভার শুরুতে জুলাই শহীদ সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments