মো. জুনায়েদ খান সিয়াম:
বরিশালের কথ্যভাষার রয়েছে আলাদা একটা বৈশিষ্ট্য। বাংলাদেশের অন্য জেলাগুলোর সাথে অনেক শব্দ উচ্চারণে মিল নেই। যেমন পেয়ারাকে বলে ‘গইয়া’। পাকের ঘরের নাম ‘ওশ্যা ঘর’। এরকম বরিশালের কিছু কথ্যভাষার শব্দ উজিরপুর উপজেলা থেকে সংগ্রহ করেছেন সাংবাদিক মো. জুনায়েদ খান সিয়াম।
শব্দসমূহ:
কবুতর-কইতোর,
কলা গাছের ভেলা-ভুর,
গুড়-মিডা
চিরুনি-কাহোই,
জাম্বুরা-ছোলোম,
জামরুল-লকোট,
পেয়ারা-হবরি/গইয়া,
নারিকেল-নাহোইল,
রান্নাঘর-ওশ্যাঘর,
পাতিল-পাইল্লা,
মোরগ-রাওয়া,
মুরগি-মুরহা
শিম-উশ্যি,
পেঁপে- কোম্বা,
বিড়াল-বিলোই/বিলাই,
সাঁতার-হাঁতোর,
বোকা-বোগদা,
সামনের ঘর/ড্রয়িংরুম-আইতনা,
স্টোররুম-উগোইর,
মেঝে/ফ্লোর-খাডাল,
লাকড়ি-দাউর/লারহি,
তরকারি- শালুন
তরকারির ঝোল- হুররা,
লাউ- কদু,
খেত/ফসলের মাঠ- কোলা,
গোছল- নাওয়া
উঠান/উঠোন-উডান,
শসা- হোয়া,
বজ্রপাত-ঠাডা
ঝারু-পিছা
তেতুল-ট্যাংগা,
টাকি মাছ-চ্যাঙ মাছ/টাহি,
শিশু- গেদা/মনু/মোনু,
বৃষ্টি-দ্যাওই/বষ্যা,
টক-চুক্কা/চুহা,
সকাল-বেইন্নাহাল/বিয়ান
সরিষার তেল-কউররা ত্যাল/হউররার ত্যাল,
চাষাবাদ-আইল্লাডি,
দাঁড়িপাল্লা-পালা পোইরান,
কেরোসিন তেল-কেরেস ত্যাল,
মাইর-কেনু/ছ্যাচা
হাস-মুরগির খাবার-আদার।
সংগ্রহকারী : মো. জুনায়েদ খান সিয়াম
গ্রাম : উজিরপুর, পুরানবাজার, উজিরপুর পৌরসভা
সংগ্রহের সময়: অক্টোবর-২০২৪
মোবাইল নম্বর-০১৭৫৯৫৩১২৬৭
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments