স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবার ১৬ মে ‘তিনতন্ত্র’ নামের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।
গোলাম মাওলা রনি বলেন, বর্তমান সময়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তা একেবারে তলানিতে নেমে এসেছে। এদেশের মানুষ এখন ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার কোনো কথাই শুনতে চাইছে না। পরিস্থিতি বোঝাতে তিনি নারায়ণগঞ্জের একটি ঘটনার উল্লেখ করেন। সেখানে একটি সাদা রঙের মহিষের নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। বিষয়টি এখন গণমাধ্যমের প্রধান শিরোনাম। টেলিভিশন, পত্রিকা সব জায়গায় ওই মহিষকে নিয়ে প্রতিবেদন হয়েছে।
তিনি আরও বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি কীভাবে জবাই হবে, দাম কত হবে- এসব আলোচনার মাধ্যমে মূলত ট্রাম্পকে ট্রল করা হচ্ছে। এ ধরনের বিষয় কোনোভাবেই ইতিবাচক নয়। তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির কারণেই ড. ইউনূস ও তার সঙ্গীরা মানুষের ক্ষোভের মুখে পড়েছেন।
এই কলামিস্ট অভিযোগ করেন, চুক্তির সঙ্গে বিএনপি ও জামায়াতকে জড়িয়ে খলিলুর রহমানের দেওয়া বিবৃতি ভবিষ্যতে দল দুটির জন্য ক্ষতির কারণ হবে। তিনি বলেন, প্রকৃতির এমন অবস্থা হয় যখন চাইলেও কাউকে সাহায্য করা যায় না। ড. ইউনূস এখন ইমেজ ও শক্তি দুটোই হারিয়েছেন। তার পক্ষে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো লোকও নেই। যারা একসময় তার জন্য দোয়া করতেন, চোখের পানি ফেলতেন- তারাও এখন আড়ালে চলে গেছেন।
গোলাম মাওলা রনি প্রশ্ন রাখেন, এমন পরিস্থিতিতে দেশ কীভাবে চলবে, সরকার কীভাবে চলবে। বিএনপিসহ রাজনৈতিক দল ও সরকার সবাই এ নিয়ে দ্বিধাগ্রস্ত। এই প্রেক্ষাপটে রাষ্ট্রপতি পদে ড. ইউনূসের নিয়োগ এতটাই অসম্ভব যে, ‘সুইয়ের পেছন দিয়ে উট ঢোকার চেয়েও কঠিন’। বিএনপি চাইলেও এ কাজ করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments