নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের বাসিন্দা মো. মেনু মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সুদের কারবার পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি বিভিন্ন ব্যক্তিকে টাকা ধার দেওয়ার সময় জামানত হিসেবে গুরুত্বপূর্ণ কাগজপত্র, স্ট্যাম্প এবং খালি ব্যাংক চেক গ্রহণ করেন। পরবর্তীতে এসব নথি ব্যবহার করে অনেককে আর্থিক ও আইনি জটিলতায় ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তার কর্মকাণ্ডের কারণে একই গ্রামের সেন্টু মিয়া, আমিনুল বেগমসহ একাধিক ব্যক্তি আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অভিযোগ রয়েছে, ঋণের চাপ ও মামলা-সংক্রান্ত হয়রানির কারণে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। কেউ কেউ বাধ্য হয়ে গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছেন বলেও জানান এলাকাবাসী।
ভুক্তভোগীদের একজন বল্লী গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে তানসেন মিয়া জানান, ব্যবসার প্রয়োজনে তিনি মেনু মিয়ার কাছ থেকে এক লাখ টাকা ধার নেন। সে সময় নিরাপত্তা জামানত হিসেবে একটি খালি ব্যাংক চেক দিতে বাধ্য হন। পরে সেই চেক ব্যবহার করে তার বিরুদ্ধে খালিয়াজুরী আমলী আদালতে ১২ লাখ টাকার মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে তানসেন মিয়া বলেন, “আমি মাত্র এক লাখ টাকা ধার নিয়েছিলাম। কিন্তু এখন ১২ লাখ টাকার মামলার বোঝা বইতে হচ্ছে। একটি খালি চেক দেওয়ার ভুলে জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে। পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে আছি।”
তিনি আরও বলেন, মামলার চাপ ও আর্থিক সংকটে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পরিবারের ভরণপোষণ চালাতেও হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার কামনা করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, সুদের কারবারের মাধ্যমে বহু পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একাধিক ব্যক্তি সামাজিক ও অর্থনৈতিক সংকটে পড়েছেন। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত মেনু মিয়ার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
সংশ্লিষ্টরা বলছেন, অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং মামলার নথিপত্র পর্যালোচনা করে প্রকৃত ঘটনা উদঘাটনে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ জরুরি।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments