বোয়ালখালী ( চট্টগ্রাম) দোলন জলদাশ : বোয়ালখালীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বিনিময় হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর ২০২৩) খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষে বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয় বাঁশী শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ।
এসময় ধর্মীয় যাজক ফাদার পিন্টু বেন্জামিন ডিকষ্টা এর পরিচালনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা শেষে বক্তব্য রাখেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সভাপতি অনুপম বড়ুয়া পারু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক শ্রী বিপ্লব জলদাস, সহ-সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, কোষাধ্যক্ষ কালিপদ দাস, পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, সদস্য অদিতি দাশ মৃত্তিকা।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমণ ঘটেছিল এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশুখ্রিষ্টের শিক্ষা ও আদর্শ অনুসরণীয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়দিন উদযাপন পরিষদের উপদেষ্টা রবার্ট রড্রিক্স, সভাপতি জন রড্রিক্স, সাধারণ সম্পাদক কিনেন রড্রিক্স, জেনেট রড্রিক্স, জেকক রড্রিক্স, কলিনা রড্রিক্স, লড়েন্স রড্রিক্স, ডেনি ফ্রেন্ডিড, রবিন রড্রিক্স, জেরেট গোমেজ, গিলবার্ট গোমেজ, প্রমূখ।
উল্লেখ্য, খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট ২৫ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্টধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বরিশাল সদর রোডের অ্যানেক্স ভবনে অবস্থিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সিটি করপোরেশন ...
বিজয় রায় রাণীশংকৈলে প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয় ।শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খা ...
সব মন্তব্য
No Comments