স্টাফ রিপোর্টার: ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমা ‘টগর’ পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের আনকাট সেন্সর ছাড়পত্র। অর্থাৎ সেন্সর বোর্ড সিনেমাটির কোনো অংশ কর্তন ছাড়াই মুক্তির অনুমতি দিয়েছে।
এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত ও পরিবেশিত এই ছবিটি পরিচালনায় আছেন নির্মাতা আলোক হাসান। ‘টগর’ একটি দুর্দান্ত গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে, যেখানে সমাজ, পরিবার এবং ভালোবাসার টানাপোড়েন তুলে ধরা হয়েছে মানবিক আবেগের মাধ্যমে। সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, ছবিটির নির্মাণশৈলী, অভিনয় এবং চিত্রনাট্যের বস্তুনিষ্ঠতা বোর্ড সদস্যদের প্রশংসা কুড়িয়েছে। তাই কোনো দৃশ্য বা সংলাপ বাদ না দিয়েই ছবিটিকে মুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এআর মুভি নেটওয়ার্ক এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা দর্শকদের কাছে ছবিটি সম্পূর্ণ রূপে উপস্থাপন করতে পারছি বলে আনন্দিত। ”
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি। গান, ট্রেলার ও পোস্টার ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটি প্রযোজনা করেছেন রণক ইকরাম। ‘টগর’ ঈদুল আজহার দিন থেকেই দেশের শতাধিক হলে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক সংস্থা।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments