স্টাফ রিপোর্টার: বিদেশি শক্তির কাছে বন্দর ইজারা এবং আরাকানে করিডর প্রদানের নামে দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধক্ষেত্রে পরিণত করার তৎপরতা রুখে দেয়ার আহবান জানিয়ে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ’র ঢাকা মহানগর কমিটি। মিছিলটি গুলিস্তান থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। সংগঠনের নগর কমিটির সভাপতি আক্তারুজ্জামান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকাশ দত্তের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এনডিএফ’র সভাপতি ব্রি. জেনা (অব.) এম জাহাঙ্গীর হোসেন ও সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবির। এছাড়াও মিছিল সমাবেশে উপস্থিত থাকেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ,গণতান্ত্রিক মহিলা সমিতি, জাতীয় ছাত্রদল, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশন এবং সিএনজি চালক সংগ্রাম পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, লালদিয়া টার্মিনাল এবং পানগাঁও বন্দর পরিচালনা ও নির্মাণের চুক্তি সাম্রাজ্যবাদী স্বার্থে সম্পন্ন হওয়ায় জাতীয় স্বার্থবিরোধী এই চুক্তি অবিলম্বে প্রত্যাহারের আহবান জানান নেতৃবৃন্দ। চুক্তির প্রেক্ষিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের জনগণকে চুক্তির শর্তাবলী না জানিয়ে গোপনে জাতীয় স্বার্থ বিকিয়ে দেয়া হয়েছে। গতকাল শেখ হাসিনার বিচারের রায় ও ধানমন্ডিতে বুলডোজার দিয়ে ভাঙচুরের পরিস্থিতি সৃষ্টি করে জনগণের মনোযোগ আটকে রেখে ষড়যন্ত্রমূলক তৎপরতায় এই চুক্তি সম্পন্ন করা হয়। এছাড়াও নিউমুরিং টার্মিনাল বিদেশী কোম্পানির হাতে তুলে দেয়া ও আরাকানের সাথে করিডর প্রদানের তৎপরতা সরকার চালিয়ে যাচ্ছে। দুবাই ভিত্তিক হোক বা ডেনমার্ক ভিত্তিক হোক যে কোম্পানির কাছেই বন্দর ইজারা দেয়া হোক, এগুলো মূলত মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্যের যুদ্ধ পরিকল্পনা কার্যকর করতেই এসব বন্দরকে ব্যবহার করার তৎপরতা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চীন বিরোধী যুদ্ধ পরিকল্পনা তথা পিভট টু এশিয়া বা ইন্দো-প্যাসিফিক কৌশল বাস্তবায়নের জন্যই বন্দর ও করিডর প্রদানের তোড়জোড় চালাচ্ছে মার্কিনের অতি বিশ^স্ত দালাল ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার।
নেতৃদ্বয় বলেন, জাতীয় ও জনজীবনের এই ভয়াবহ ঝুঁকির প্রেক্ষিতে সাম্রাজ্যবাদের দালাল বিএনপি,জামায়াত, এনসিপি ও আওয়ামীলীগসহ প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো কোন উচ্চবাচ্য না করে প্রহসনের সংস্কার, সনদ ও জাতীয় নির্বাচনের আওয়াজ তুলে গণমনোযোগ বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। নেতৃদ্বয় বলেন, সা¤্রাজ্যবাদ ও তার দালালদের এই অপতৎপরতার বিরুদ্ধে প্রয়োজন শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করা। তাই সাম্রাজ্যবাদী পরিকল্পনায় বন্দর-করিডর বিদেশী শক্তির হাতে তুলে দেয়ার বিরুদ্ধে মশাল মিছিলে অংশগ্রহণ করে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার জন্য নগরবাসীর প্রতি নেতৃদ্বয় আহবান জানান।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
সব মন্তব্য
No Comments