রোনালদোকে অধিনায়ক
স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস। মঙ্গলবার, ১৯ মে ২০২৬, লিসবনের সিদাদে দো ফুতেবোলে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪১ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনালদোকে অধিনায়ক করে ২৬ জনের মূল স্কোয়াড প্রকাশ করা হয়। তবে চারজন গোলকিপার নিয়ে মোট ২৭ জন খেলোয়াড়কে দলের সঙ্গে রাখছেন মার্তিনেস। সঙ্গে যোগ করা হয়েছে প্রতীকি ‘প্লাস ওয়ান’ সদস্য হিসেবে গত জুলাইয়ে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জটার নাম। কোচ জানিয়েছেন, জটার স্মৃতি, শক্তি ও উদাহরণই দলের অনুপ্রেরণা।
এবারের বিশ্বকাপেই ইতিহাস গড়তে যাচ্ছেন রোনালদো। মাঠে নামলেই প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়বেন তিনি। ২২৬ ম্যাচে ১৪৩ গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল ও ম্যাচের মালিকও এই আল নাসর তারকা। কোচ মার্তিনেস দলে অভিজ্ঞতা ও তারুণ্যের ভারসাম্য রেখেছেন। গোলবারে দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহোর নাম আছে। তবে ভেলহো মূল ২৬ জনের বাইরে থাকবেন, কেবল ইনজুরি হলে অন্তর্ভুক্ত হবেন। রক্ষণে আছেন রুবেন দিয়াস, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, দিওগো দালোতসহ নয়জন। মাঝমাঠে ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ভিতিনহা, রুবেন নেভেসরা থাকছেন। আক্রমণে রোনালদোর সঙ্গে জোয়াও ফেলিক্স, রাফায়েল লেয়াও, গনসালো রামোস, পেদ্রো নেতোরা জায়গা পেয়েছেন।
গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। ১৭ জুন হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বর্তমান নেশনস লিগ চ্যাম্পিয়নরা। ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তান এবং ২৮ জুন মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে এবারের ৪৮ দলের বিশ্বকাপ।
পর্তুগালের ঘোষিত দল
গোলকিপার: দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো।
রক্ষণভাগ: দিওগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো, ম্যাথিউস নুনেস।
মাঝমাঠ: রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা।
আক্রমণভাগ: ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস, গনসালো রামোস।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments