স্টাফ রিপোর্টার: আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বে ভারতে নির্ধারিত ম্যাচগুলোতে অংশ নেবে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ সিদ্ধান্ত জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিসিবির পরিচালনা বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, লিগপর্বে বাংলাদেশের চারটি ম্যাচ ভারতের ভেন্যুতে পড়লেও বর্তমান বাস্তবতায় সেখানে খেলা সম্ভব নয় বলে তারা মনে করছে।
বিসিবি সূত্রে জানা গেছে, খেলোয়াড়দের সার্বিক নিরাপত্তা, প্রস্তুতি ও টুর্নামেন্টে স্বাভাবিক অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় রেখেই এই অবস্থান নেওয়া হয়েছে। চিঠিতে আইসিসির কাছে অনুরোধ জানানো হয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো উপযুক্ত ও নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের ব্যবস্থা নিতে।
বোর্ডের একাধিক সদস্যের মতে, আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে দলের মানসিক স্বস্তি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণেই সময় থাকতে বিষয়টি আইসিসিকে জানানো হয়েছে।
এদিকে বিসিবির চিঠির পর এখন আইসিসির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে ক্রিকেট অঙ্গন। বিশ্বকাপ আয়োজন সংক্রান্ত এই অনুরোধে আইসিসি কী পদক্ষেপ নেয়, সেটিই এখন দেখার বিষয়।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments