স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য বলছে, ২১ জুন সকাল ৮টা থেকে ২ জুন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহে ৩ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া বগুড়া, কক্সবাজার ও ময়মনসিংহে ৩ জন নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে।
এই সময়ে নতুন শনাক্ত ৯৬৫ জন নিয়ে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৭৫ জনে। গত ২৪ ঘন্টায় ১৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১৭১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৭৪৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৩ হাজার ৯৮৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের। আর সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৫৯০ জন।
হাম প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের শিশুদের এমআর টিকা নিশ্চিত করতে এবং জ্বর-গায়ে র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
সব মন্তব্য
No Comments