রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় কবিতা পরিষদের উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১২ আগষ্ট শনিবার বেলা ১১ টায় বানারীপাড়া প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদের উপজেলা শাখার সভাপতি প্রভাষক মামুন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ তাঁর প্রতিটি বক্তৃতায় কাব্যরূপ ফুটে উঠেছে। তাই তো তিনি রাজনীতির কবির উপমা পেয়েছেন। মহান এ নেতার আদর্শকে ধারণ ও লালন করে তরুণ প্রজন্মকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,বানারীপাড়া স্পোটিং ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ,প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন। আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন জাতীয় কবিতা পরিষদের উপজেলা শাখার সভাপতি প্রভাষক মামুন আহমেদ, সহ-সভাপতি বিধান চন্দ্র রায়,সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল মিলন, প্রচার সম্পাদক কাওসার হোসেন,নির্বাহী সদস্য সুদীপ্ত ঘোষ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments