খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদ।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় খুলনা ফরেস্ট ঘাট শহীদ স্মৃতিস্তম্ভে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতাকর্মীরা জিন্নাহর ছবির প্রতীকী অনুলিপিতে আগুন দিয়ে প্রতিবাদ জানান।
এ সময় ছাত্র ইউনিয়ন নেতারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের বিরোধী রাজনৈতিক ঐতিহ্যের কোনো ব্যক্তিত্বকে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের মর্যাদার জায়গায় প্রতিষ্ঠার প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি রাখার প্রশ্নই আসে না।
তারা আরও বলেন, ১৯৪৮ সালে রাষ্ট্রভাষা-সংক্রান্ত জিন্নাহর অবস্থান থেকে শুরু করে পাকিস্তানি রাষ্ট্রকাঠামোর বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে বাঙালির দীর্ঘ সংগ্রাম শেষ পর্যন্ত ১৯৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পথ তৈরি করে। সেই ইতিহাসের বিপরীতে জিন্নাহকে এমনভাবে প্রদর্শন করা, যাতে তাঁর রাজনৈতিক ভূমিকার সমালোচনামূলক ঐতিহাসিক প্রেক্ষাপট আড়াল হয়ে যায়, তা বাংলাদেশের জনগণের ইতিহাসবোধের সঙ্গে সাংঘর্ষিক।
নেতারা অভিযোগ করেন, সাম্প্রতিক প্রতিবেদনে ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর তিনটি ছবি যুক্ত হওয়ার তথ্য এসেছে, অথচ সেখানে শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল একক আলোকচিত্র না থাকার বিষয়টিও আলোচনায় এসেছে।
বিক্ষোভে বক্তারা বলেন, বাংলাদেশ কোনো পাকিস্তানি রাষ্ট্রের স্মৃতিস্তম্ভ নয়। এটি ১৯৭১-এর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত একটি স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্রের ইতিহাসে ভাষা শহীদদের রক্ত, গণআন্দোলনের সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের আত্মত্যাগকে খাটো করে পাকিস্তানি রাষ্ট্রের রাজনৈতিক প্রতীককে সম্মানের কেন্দ্রে বসানোর কোনো সুযোগ নেই।
ডাকসু নেতৃত্বের প্রতি কঠোর বার্তা দিয়ে ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদ জানায়, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে কিংবা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিত্ব ও দলিলকে আড়াল করে কোনো সংগ্রহশালা পরিচালনা করা যাবে না। ইতিহাসের সমালোচনামূলক পাঠ অবশ্যই থাকবে, কিন্তু ইতিহাসের নামে স্বাধীনতাবিরোধী রাজনৈতিক অবস্থানের পুনর্বাসন গ্রহণযোগ্য নয়।
‘৭১ এর বাংলায় জিন্নাহর ঠাঁই নাই’— স্লোগানে কর্মসূচি শেষে নেতারা জানান, বাংলাদেশের কোথাও পাকিস্তানি আধিপত্যবাদী রাজনীতির প্রতীককে স্বাধীন বাংলাদেশের জাতীয় ইতিহাসের মর্যাদার জায়গায় প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে গণতান্ত্রিক ও সাংগঠনিক প্রতিবাদ অব্যাহত থাকবে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments