মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহীতে বন্ধুদের নিয়ে নদী তীরে ফুটবল খেলতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে দমকল বাহিনীর কর্মীরা।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর বারোটার দিকে জেলা পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে পদ্মা নদী থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম তৌফিক আহম্মেদ ই্ফান (১৬)। তিনি বিনোদপুর এলাকার একেএম জাহিদুল ইসলাম বাবুর দশম শ্রেণীতে পড়ুয়া ছেলে।
দমকল বাহিনী রাজশাহীর স্টেশন অফিসার মোঃ বারির জানান, বন্ধুদের নিয়ে বৃহস্পতিবার সকালে নগরীর টি-বাঁধ সংলগ্ন নদী তীরে ফুটবল খেলতে যায় ইফান। একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে তুলতে যায় ইফান। এরপর সে আর তীরে ফিরে না আসতে পেরে পানিতে তলিয়ে যায়।
এসময় স্থানীয়রা দমকল বাহিনীর কর্মীদের ফোন দিলে তারা এসে খোঁজাখুঁজির পর দুপুর ১২ টার দিকে ইফানের লাশ পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে নদী থেকে উদ্ধার করে।
ডেস্ক রিপোর্ট: আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভা করেছে বিএনপি।শনিবার উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের সেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছেন বানারীপাড়ার কৃতি সন্তান মো: তারিকুল ইসলাম।আইন পেশায় সততা, নিষ্ঠা, দূরদর্শিতা, মেধা , প্রজ্ঞা ও কর্মদক্ষ ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, অসহায় ব্যক্তি ও শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন প্রকল্পের আওতায় আর্থিক অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হ ...
পিরোজপুর অফিস: বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট। বৃহস্পতিবার (৭ মে) সকালে পিরোজপুর রেড ...
সব মন্তব্য
No Comments